ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আওয়ামী নাশকতা ঠেকাতে রাজপথে শিবির

আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংগঠনটির নেতা-কর্মীরা মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব-এর নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা, নিউ মার্কেট, শান্তিমোড় ও বাতেন খুঁ মোড় প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “দেশজুড়ে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে নাশকতা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কিন্তু সাধারণ জনগণের জানমাল রক্ষায় ইসলামী ছাত্রশিবির রাজপথ ছাড়বে না— প্রয়োজনে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলবে।”

নেতারা আরও বলেন, “দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ইসলামী ছাত্রশিবির সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আওয়ামী সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণের পাশে থেকেই আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”

মিছিল ও সমাবেশে শহরের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা “জনগণের নিরাপত্তায় শিবির রাজপথে” ও “নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ তরুণ সমাজ”— এমন স্লোগান দেন।

নেতারা শেষ বক্তব্যে ঘোষণা দেন, “দেশ ও জনগণের শান্তি, স্থিতি ও নিরাপত্তার জন্য ইসলামী ছাত্রশিবিরের রাজপথে উপস্থিতি অব্যাহত থাকবে”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আওয়ামী নাশকতা ঠেকাতে রাজপথে শিবির

প্রকাশের সময়ঃ ১১:৫২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫