ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

পুলিশকে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছে মহানগরীর ১০ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। এ সময় মাসুম ও উপস্থিত অন্যদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়।

শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আসামি ঘটনার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

মামলায় উল্লেখ করা হয়েছে- চলতি বছর দায়ের হওয়া একটি মামলার আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে ভাটারখাল এলাকায় যায়। তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এ সময় ৬০ থেকে ৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট ছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পুলিশকে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

প্রকাশের সময়ঃ ০১:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫