ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল ঢাকায় স্কুল ফুটবলের গ্র্যান্ডফাইনালে আর্জেন্টাইন কিংবদন্তি কানিজিয়া

সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

তিনি জানান, “রায়ের যে অংশটি ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, তা অনুমতি সাপেক্ষে বিটিভি এবং তাদের মাধ্যমে দেশের অন্য সব গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে।”

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ মামলার রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা, নির্দেশ, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এর অভিযোগে গত ১০ জুলাই তিন আসামির বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর ভারতে চলে যান। একইভাবে আসাদুজ্জামান খান কামালও ভারতে আছেন বলে জানা যায়। তাদের পলাতক দেখিয়েই বিচার কার্যক্রম চলে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রসিকিউশন শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়েছে। তিনি বলেন, “এই অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার বিবেচনায় রায় দেবেন।”

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

প্রকাশের সময়ঃ ০১:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫