ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রাজশাহী সিটি কলেজে আধিপত্য দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা। ছবি সৈয়দ মাসুদ

রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের পর পুরো কলেজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।রা

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়ে মুহূর্তেই তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা অভিযোগ করে জানান, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি নিতে অধ্যক্ষের কাছে যাওয়ার পথে ছাত্রদল তাদের বাধা দেয় এবং বিনা উসকানিতে তাদের দুই নেতাকর্মীকে মারধর করা হয়।

অন্যদিকে, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন দাবি করেন, শিবির বহিরাগতদের নিয়ে এসে কলেজে উত্তেজনা তৈরি করে। তিনি অভিযোগ করেন, শিবির তাদের হামলার হুমকি দিয়েছে এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

ঘটনার পর বিকেল পর্যন্ত কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরে কলেজ কর্তৃপক্ষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিরাগতদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে; পরিচয়পত্র ছাড়া কেউ কলেজে প্রবেশ করতে পারবে না।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রাজশাহী সিটি কলেজে আধিপত্য দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

প্রকাশের সময়ঃ ০৭:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫