ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বকশিবাজারে হত্যাচেষ্টা মামলায় তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি-সংগৃহীত

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক অভিযোগপত্রে স্বাক্ষর করেন। পরবর্তী শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে, ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চকবাজার মডেল থানার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সংগঠনের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মামলার বাদী ফজলুর করিমের ওপর আসামিরা হামলা চালায় এবং তিনি আহত হন। এই ঘটনার পর, ২৬ অক্টোবর ২০২৪ ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বকশিবাজারে হত্যাচেষ্টা মামলায় তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রকাশের সময়ঃ ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫