ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে বন্ধ ঘর থেকে তানভীরের মরদেহ উদ্ধার

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি কক্ষ থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে একটি কোচিং সেন্টার পরিচালিত হয়। তৃতীয় ও চতুর্থ তলায় একাই বসবাস করতেন তানভীর কুরাইশী। গত দুই দিন ধরে ভবনের ভাড়াটিয়ারা পানির সংকটে ভুগছিলেন। শুক্রবার বিকেলে তারা মালিককে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহের বশে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে কক্ষে তানভীর কুরাইশীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকাজের সময় ঘটনাস্থলে তার কোনো স্বজনকে পাওয়া যায়নি। ওসি আবুল কালাম আজাদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তৈরি হয় উত্তেজনা ও উদ্বেগ। স্থানীয়রা জানান, তানভীর কুরাইশী শান্ত-স্বভাবের লোক ছিলেন এবং একাই থাকতেন।পুলিশ বলছে, ঘটনার সকল দিক যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে বন্ধ ঘর থেকে তানভীরের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৭:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫