ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ডিবি পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামির মৃত্যু

ছবি- সিরাজগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ঠ জেনারলে হাসপাতাল

সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামি শাহাদত হোসেন (৪৫) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে। নিহত শাহাদত হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা জানান, সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য বিকেলে শাহাদতকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির সময় তার হাতের আঙুলে ক্ষতচিহ্ন ছিল। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের ভাই ইসমাইল অভিযোগ করেছেন, তার ভাই ডিবি পুলিশের নির্যাতনের কারণে মারা গেছেন। তিনি বলেন, “আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।” উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন জানান, গত ১২ নভেম্বর উল্লাপাড়ার বগুড়া-পাবনা মহাসড়কের চৌকিদহ সেতুর নিচ থেকে সিরাজগঞ্জ সদর এলাকার আমিনুল ইসলাম নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায়। নিহত শাহাদত ওই ঘটনার সন্দেহভাজন আসামি। ওসি জানান, ছিনিয়ে নেওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধারের গোপন তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া পুলিশ শাহাদতকে ধরে ডিবিতে হস্তান্তর করে। আগে থেকে শ্বাসকষ্ট থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘটে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ডিবি পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামির মৃত্যু

প্রকাশের সময়ঃ ১০:১৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫