ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সড়ক দুর্ঘটনায় ১০ বছরের রিহানের হাত বিচ্ছিন্ন: দাদা–দাদির কান্নায় বিদীর্ণ জনপদ

সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুটির হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু রিহান খানের বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর)  বিকেলে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কৈয়ারপুল এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। রিহান চাঁদপুর সদর উপজেলার বরিয়া গ্রামের প্রবাসী মো. হোসেনের ছেলে। সে দাদির সঙ্গে কুমিল্লায় ফুফুর বাড়িতে যাচ্ছিল। পরিবারের স্বপ্ন আর ভালোবাসায় বড় হতে থাকা এই ছোট্ট শিশু একটি হেফজ মাদ্রাসার শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিতে দাদির কোলে বসা অবস্থায় রিহান হঠাৎ বাঁ হাত বাইরে বের করলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই রিহানের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাদি মমিনা আক্তারের আর্তচিৎকারে স্তব্ধ হয়ে যায় আশপাশ। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে রিহানকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এ সময় তার বিচ্ছিন্ন হাতটিও ফ্রিজিং করে সঙ্গে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী তানজিনা আক্তার বলেন, “বাচ্চাটা দাদির কোলে ছিল। চোখের সামনে এমন দৃশ্য দেখেছি, ভাষায় প্রকাশ করতে পারব না। হাতটি রাস্তায় পড়ে থাকতে দেখে সবাই হতভম্ব হয়ে যায়।” খবর পেয়ে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পৌঁছে দেন। তিনি বলেন, “শিশুটির অবস্থা গুরুতর। দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়েছে।” হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তারভীর হাসান জানান, “শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। হাতটি সঠিকভাবে সংরক্ষণ করে দেওয়া হয়েছে।” মানবিক এ দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। রিহানের সুস্থতার জন্য সবাই দোয়া করছেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সড়ক দুর্ঘটনায় ১০ বছরের রিহানের হাত বিচ্ছিন্ন: দাদা–দাদির কান্নায় বিদীর্ণ জনপদ

প্রকাশের সময়ঃ ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫