ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউ.পি সদস্যের

ছবি-সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় থানার ওসির কাছে আবেদন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) মোস্তফা কামাল বরাবর এ আবেদন করেন।

পদত্যাগকারী ওই ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা, ২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো: সাদিকুর রহমান সাদেক, ৬নং ওয়ার্ড সদস্য মো: মজিবর ফকির, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার। আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী ৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করেতেছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোন প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকিব না। ওসির কাছে জমা দেয়া আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম বলেন, এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি। ১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে এই দলের সাথে আর সম্পৃক্ত থাকব না। তবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, তারা আমার থানায় এসেছিলেন। এসময় তাদের কাছে এলাকার খোঁজ খবর নিলে তারা জানায় পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোন আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে কি না সে বিষয়টি আমার জানা নেই ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউ.পি সদস্যের

প্রকাশের সময়ঃ ০৪:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫