ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সারের জন্য কৃষকদের মহাসড়ক অবরোধ

ছবি-হাতীবান্ধায় সারের জন্য কৃষকদের মহাসড়ক অবরোধ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদামতো সার না পাওয়ায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। আজরোববার বেলা ১১টার দিকে উপজেলার অডিটোরিয়াম চত্বর এলাকায় ‘মেসার্স মোর্শেদ সার ঘর’-এর সামনে সার সংকটের প্রতিবাদে কৃষকেরা মহাসড়ক অবরোধ শুরু করেন।স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে কৃষকেরা ওই বিক্রয়কেন্দ্র থেকে সার পাচ্ছিলেন না। কেন্দ্রটি আগে জানায় যে আজ সকালে সার দেওয়া হবে। এ খবর পেয়ে সিংগিমারী ইউনিয়নের বহু কৃষক সকালেই সেখানে সার নিতে যান। কিন্তু কয়েকজনকে সামান্য সার দেওয়ার পর বিক্রয়কেন্দ্রটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকে।ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কৃষকদের অভিযোগ, তারা সকালে সার নিতে গিয়ে জানতে পারেন চাহিদামতো সার দেওয়া হবে না। বরং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সাথে ডিলার মিলে দোকানদারদের কাছে সার বিক্রি করতে থাকায় তারা বিক্ষুব্ধ হয়ে অবরোধে নামেন।স্থানীয় কৃষক জাহিদুল ইসলাম জানান, তার দুই বিঘা জমিতে ইউরিয়া সার প্রয়োজন। কয়েক দিন ধরে সার না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। আজ সার দেওয়ার কথা থাকলেও আমাদের মতো অনেক কৃষককে সার দেওয়া হয়নি। পরে দেখি তারা চুপিসারে দোকানদারদের কাছে সার দিচ্ছে।কৃষক কসমত আলী বলেন, খেতে এখনই সার দিতে হবে, নইলে ভুট্টা লাগাতে পারব না। বেশির ভাগ কৃষকই সার পাচ্ছেন না।মেসার্স মোর্শেদ সার ঘরের স্বত্বাধিকারী মঞ্জুর মোর্শেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, কতবস্তা গেছে আর কতটুকু মজুদ রয়েছে হিসাব করব। যদি অনিয়ম থাকে তাহলে ডিলার পয়েন্ট বাতিল করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সারের জন্য কৃষকদের মহাসড়ক অবরোধ

প্রকাশের সময়ঃ ০৯:০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫