ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব অবসানে জাতিসংঘে প্রস্তাব পাস

ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার সাধারণ পরিষদে ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি’ সংক্রান্ত এই প্রস্তাব পাস হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। জিবুতি, জর্ডান, মৌরিতানিয়া, কাতার, সেনেগাল ও ফিলিস্তিন খসড়া প্রস্তাবটি উত্থাপণ করে। প্রস্তাবের পক্ষে ১৫১টি, বিপক্ষে ১১টি এবং ভোটদানে বিরত ছিল ১১টি দেশ। প্রস্তাবে ফিলিস্তিনের প্রশ্নে জাতিসংঘের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়। এতে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইসরাইলকে বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।একই সময়ে, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার ৮৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আটক করেছে আরো হাজার হাজার ফিলিস্তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব অবসানে জাতিসংঘে প্রস্তাব পাস

প্রকাশের সময়ঃ ০৯:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫