ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, উদ্ধার চোরাই কম্পিউটার নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ডিফেন্স পার্টি’ গঠন ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য গলায় ছুরি ধরার অভিযোগ; রাজশাহীতে ১ ঘণ্টায় গ্রেপ্তার প্রধান আসামি

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী, শ্রদ্ধায় স্মরণ জাতির গর্বকে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবিরসহ বীর মুক্তিযোদ্ধাগন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোনামসজিদ গণকবর প্রাঙ্গণেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাৎ বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। স্বাধীনতার মহান এই বীরকে পরে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

জনপ্রিয় সংবাদ

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী, শ্রদ্ধায় স্মরণ জাতির গর্বকে

প্রকাশের সময়ঃ ১২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫