ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা বাড়তি ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি, কারাগারে ঠাসাঠাসিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ আইনি অনুমোদন ছাড়াই চলছে প্রায় সাত শ স্লিপার বাস কুমিল্লায় হঠাৎ ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী ইবি থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ২৪ শিক্ষার্থী ডেঙ্গু ঠেকাতে পৌরসভা টিম ৪ এর ঝটিকা অভিযান, সরানো হলো জমে থাকা পানি ফুটপাত কার, নগরবাসীর নাকি দখলদারের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন আশুলিয়া থেকে নিখোঁজ শিশু তিন দিন পর ময়মনসিংহে উদ্ধার, দম্পতি আটক

কুমিল্লায় হঠাৎ ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১২৫০ Time View

কুমিল্লার দাউদকান্দিতে ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স পরিদর্শনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ‘ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স’ আকস্মিক পরিদর্শন করেছেন। নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করাই ছিল এই পরিদর্শনের উদ্দেশ্য।

পূর্বঘোষণা ছাড়াই প্রেসে উপস্থিত হয়ে মন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বইয়ের মান ও ছাপার সার্বিক অগ্রগতি খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিক্ষার্থীদের হাতে যথাসময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

পরিদর্শনের সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা বাড়তি ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান

কুমিল্লায় হঠাৎ ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬