ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার সাবেক যুবলীগ নেতা

কুতুবুল্লাহ কুটি। ছবি : সংগৃহীত

মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক যুবলীগ নেতা ও শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটিকে মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে পূর্ববর্তী একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, কুতুবুল্লাহ কুটি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, কুতুবুল্লাহ কুটিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, মাগুরা জেলার আসন্ন সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহের প্রথম দিনেই সোমবার ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন: মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী, মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের এমবি বাকের এবং মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ কুটি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার সাবেক যুবলীগ নেতা

প্রকাশের সময়ঃ ১২:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫