ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর উদ্যোগে মতবিনিময় সভা

শনিবার বেলা ১১টায় পবা উপজেলার আশ্রয় ট্রেনিং সেন্টার, রাজশাহীর সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর উদ্যোগে আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২0 ডিসেম্বর) সকাল ১১টায় পবা উপজেলার আশ্রয় ট্রেনিং সেন্টার, রাজশাহীর সম্মেলনকক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, “মাইক্রোক্রেডিট খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এমআরএ নিয়মিতভাবে মাঠপর্যায়ের সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করছে। ক্ষুদ্রঋণ কার্যক্রম যেন প্রান্তিক মানুষের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।”

আশ্রয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. আহসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন। তিনি এমআরএর নীতিমালা, লাইসেন্সিং প্রক্রিয়া ও তদারকি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে বক্তব্য দেন দাবী’র নওগাঁ’র নির্বাহী পরিচালক আশরাফুন্নেসা, শতফুল রাজশাহীর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লাহ, প্রয়াস রাজশাহীর নির্বাহী পরিচালক হাসিব হোসাইন এবং শাপলা রাজশাহীর নির্বাহী পরিচালক মহসিন আলী। বক্তারা মাঠপর্যায়ে মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এমআরএর সঙ্গে সমন্বয় আরও জোরদারের দাবি জানান।

সভায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাইক্রোক্রেডিট সংস্থার প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা মাইক্রোক্রেডিট খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশের সময়ঃ ০১:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫