ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, সরকারে দেড় বছরের যে অভিজ্ঞতা আমার হয়েছে, তা আমি জনগণের জন্য কাজে লাগাবো। এই অভিজ্ঞতা প্রয়োজন ছিল। আমি শিখেছি কীভাবে মানুষের সমস্যার সমাধান করতে হয়, কোন অফিসে কোন কাজ হয়। আমি মনে করি, আমার আসনের প্রত্যেকটা থানা ও ওয়ার্ডে জনগণের যে সমস্যা আছে, তা সমাধানে আমার এই অভিজ্ঞতা কাজে আসবে। এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। আসামিদের চিহ্নিত করা হয়েছে, কিন্তু তারা কোথায় আছে তা সরকার নিশ্চিত হতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক। ফলে নির্বাচনের সকল প্রার্থীর জন্য একটা ঝুঁকির জায়গা থেকে যায়।

তিনি বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের টার্গেট করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমাকেও সরকারের বিভিন্ন স্তর ও গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়, ‘আপনার নিরাপত্তা ঝুঁকি আছে। আপনি এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না।’ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা যদি স্বাধীনভাবে বের হতে না পারি, তাহলে নির্বাচনী প্রচারণায় অনেকটা পিছিয়ে পড়ব। সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।

এদিকে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

প্রকাশের সময়ঃ ০৮:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫