ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কড়া নিরাপত্তায় জন্মদিন উদ্‌যাপন সালমানের

ঊনষাট বসন্ত পেরিয়ে ৬০-এ পা রাখলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানের জন্মদিন ঘিরে ছিল ব্যাপক আয়োজন ও কড়া নিরাপত্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে তার কেক কাটার ভিডিও। এই বিশেষ দিনে আলোর সাজে সেজে উঠেছিল বান্দ্রা-ওরলি সি লিংক।
 রাতের আকাশে তারকা বাতির সাহায্যে ভেসে ওঠে সালমান খানের নাম, সঙ্গে লেখা-শুভ জন্মদিন সালমান খান। এবার আর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, নিজের খামারবাড়িতে জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেতা। গভীর রাত থেকেই সেখানে শুরু হয় তারকাদের আনাগোনা। একঝলক দেখলে বোঝার উপায় ছিল না যে তখন মধ্যরাত—তারকাদের উপস্থিতিতে যেন রাতের অন্ধকারও ম্লান হয়ে গিয়েছিল।
ভাইজানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তার প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি। এ ছাড়াও ছিলেন সঞ্জয় দত্ত, জেনেলিয়া দেশমুখ, টাবু, রণবীর হুদা, আদিত্য রায় কাপুর, হুমা কুরেশি, পরিবারের সদস্যদের মধ্যে নির্বাণ খান, অর্পিতা খান শর্মা, আরবাজ খান, সেলিম খান ও আলভিরা খান। জন্মদিনের আসরে হাজির ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক এমএস ধোনি এবং সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইউলিয়া ভান্তুরও।
জন্মদিনের রাতে বরাবরের মতোই সাদামাটা লুকে ধরা দেন সালমান। একটি কালো টি-শার্ট ও নীল ডেনিম জিন্সে বার্থডে বয় ছিলেন স্বভাবসুলভ ছিমছাম সাজে। পরিবারের সঙ্গে কেক কাটার পর খামারবাড়ির বাইরে পাপারাজ্জিদের সঙ্গে সময় কাটান সালমান। সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে একসঙ্গে কেক কাটেন তিনি। কেক কাটার পর প্রথমেই প্রিয় সাংবাদিক ও ঘনিষ্ঠ বান্ধবী ভারতী দূরে-কে কেক খাইয়ে দেন ভাইজান। এমনকি তাঁর কপালে চুম্বন দিয়ে বন্ধুত্বের মুহূর্তও ভাগ করে নেন। কাজের দিক থেকে সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে, যা প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি। এছাড়া তিনি আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর বহুল আলোচিত ছবি ‘ব্যাটল অব গালওয়ান’।
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কড়া নিরাপত্তায় জন্মদিন উদ্‌যাপন সালমানের

প্রকাশের সময়ঃ ০৮:৫৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫