ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

তানোরে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার

রাজশাহীর তানোরে র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল উপজেলার পৃথক তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরুর গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নাল নামের অপর এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশের খড়ির ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে-
একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (গায়ে ইংরেজিতে ‘MADE IN USA 7.0-5 MM’ লেখা), দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এর মালিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

তানোরে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৩:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫