ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাগাতিপাড়ায় উন্নয়নের চাকা ঘুরছে- সোলিং রাস্তার উদ্বোধন

বাগাতিপাড়ায় রাস্তার কাজ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় কাঁকফো গ্রামে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের কাঁকফো পুরাতনপাড়ায় দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ লাঘবে বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

রাস্তাটির উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুল হক, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আজিজ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা ও কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কাঁকফো গ্রামের এই ইটের সোলিং রাস্তা সেই উন্নয়ন উদ্যোগেরই অংশ। ভবিষ্যতেও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগাতিপাড়ায় উন্নয়নের চাকা ঘুরছে- সোলিং রাস্তার উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৫:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫