ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ

শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়কের তালাইমারী মোড় অবরোধ চলা কালে। ছবি।

রাজশাহীতে রোববার (২৮ ডিসেম্বর) শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়কের তালাইমারী মোড় অবরোধ করা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজশাহীবাসীর আয়োজনে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত বিভাগীয় শহর অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এতে অংশ নেন আন্দোলনকারীরা। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেন। ফলে জরুরি সেবায় নিয়োজিত যান চলাচল সচল রাখা সম্ভব হয়।

অবরোধ কতক্ষণ চলবে-এমন প্রশ্নের জবাবে আন্দোলনকারীরা জানান, পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে সারারাত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতেই এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ

প্রকাশের সময়ঃ ০৬:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫