ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আ. লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসে কর্মী আটক

প্রতীকী ছবি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মনোনয়ন জমা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দলটির এক কর্মী। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। মনোনয়নপত্রটি জমা দেওয়ার বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের নামে মনোনয়নপত্র সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মী। পরে বিষয়টি জানাজানি হলে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আ. লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসে কর্মী আটক

প্রকাশের সময়ঃ ০৭:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫