ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে- কনকচাঁপা

খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট দেন কনকচাঁপা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছয়টায় মারা যান খালেদা জিয়া। বিকেলে ফেসবুক পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘বারবার, বারবার তাঁর নামের সাথে উচ্চারিত হয় “আপসহীন”, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তাঁর জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই। দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশি বিলাসী জীবন কিছুর তোয়াক্কা করেন নাই। এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ; কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না।’

খালেদা জিয়ার জীবনের সংগ্রামের অধ্যায়কে তুলে এনেছেন কনকচাঁপা, ‘বড়ই আফসোস হয়, একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তাঁর জীবন সুন্দরভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তাঁর অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।’ কনকচাঁপার ভাষ্য, ‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তাঁর দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিল সেই একাকী জেলজীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত, অথচ তিনি থাকতেন নির্ভার! এ জন্যই তাঁকে বলতে চাই অকুতোভয় জীবনযোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব। তাঁর স্পষ্ট উচ্চারণ ছিল—জীবনে যা কিছু হয়ে যাক এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। দেশপ্রেমের উৎকৃষ্ট উদাহরণ তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাঁকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’ পোস্টের শেষভাগে কনকচাঁপা লিখেছেন, ‘আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দা করে নেওয়ার অনুগ্রহ করবেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে- কনকচাঁপা

প্রকাশের সময়ঃ ০৭:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫