ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির  অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ মাগুরায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সরকারি দপ্তরে বসছে অভিযোগ বাক্স “পৌরসভার কাজে দলীয় প্রভাব নয়, অগ্রাধিকার হবে উন্নয়ন ও সেবা” এমপি কেরামত আদালত বর্জন স্থগিত, স্বস্তি ফিরল বরিশাল আদালতপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি মেয়েদের উত্ত্যক্তের জেরে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ কম, ফিরছেন অনেকে মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা ইরানের ওপর হামলার জবাবের ঘোষণা হিজবুল্লাহর

খালেদা জিয়ার মৃত্যুঃ নির্বাচনী তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই-ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তার মৃত্যুতে এই আসনগুলির তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, কোনো প্রার্থীর মৃত্যু হলে তার আসন নতুন করে নির্বাচনের জন্য তফসিল ঘোষণার প্রয়োজন পড়ে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত ঘোষণার আগে প্রার্থীর মৃত্যু ঘটলে নতুন তফসিলের প্রয়োজন হয় না।

বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু খালেদা জিয়ার মনোনয়ন বৈধভাবে ঘোষিত হয়নি, তাই তিন আসনের তফসিল নতুন করে ঘোষণা করার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ‘একটি আসনে কোনো দল একাধিক প্রার্থী জমা দিতে পারে। প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে যাকে দল থেকে প্রতীক দেওয়া হবে, তিনিই প্রার্থী বিবেচিত হবেন।’ সুতরাং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর এই তিন আসনের নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা যাচ্ছে না।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

খালেদা জিয়ার মৃত্যুঃ নির্বাচনী তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই-ইসি

প্রকাশের সময়ঃ ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫