ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা রাবিতে ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম

সান্তাহারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নাছিমার

সংগৃহীত ছবি।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নাছিমা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাছিমা নওগাঁর রানীনগরের লোহাচূড়া গ্রামের মৃত কায়েস উদ্দীনের স্ত্রী।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে সান্তাহার রেলওয়ে থানাধীন ছাতিয়ানগ্রামের বড়ইতলী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। তবে পরিবারের দাবি, নিহত নাছিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে নাছিমা বেগম রেললাইন ধরে হাঁটছিলেন।

শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি উল্লেখিত স্থানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তার মাথা ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

সান্তাহারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নাছিমার

প্রকাশের সময়ঃ ০৭:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬