ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ফরিদপুর শহরের বাইপাস সড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কাজী ওলি আহসান (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. তানজির মাহমুদ গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের বাইপাস সড়কের গোয়ালকান্দি জাহিদ মোটরসের সামনে ফরিদপুর-ভাঙ্গা–ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার দেওরা গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে এবং আহত ব্যক্তি ওই এলাকার মো. নজরুল ইসলাম ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে মুন্সি বাজারের দিকে যাওয়ার সময় একটি Yamaha-MT মোটরসাইকেলকে (রেজি. নং ফরিদপুর-ল ১১-৭৭৪৯) অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি পাশ থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক কাজী ওলি আহসানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মোটরসাইকেলের আরোহী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক গাড়িটি শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

প্রকাশের সময়ঃ ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬