ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন পেলেন সুরভী

তাহরিমা জান্নাত সুরভী।

জুলাই আন্দোলনের নেত্রী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক অমিত কুমার দে রিভিশন পিটিশনের শুনানির পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর আগে দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহদী সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আদালতের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সুরভীর মুক্তি দাবি করে বিক্ষোভ করেন। সুরভীর জামিনের পর গাজীপুর কারাগারের জেলার দেওয়ান জানান, সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। সুরভীকে গত ২৫ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানায় চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলাটি করেন ঢাকার একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন পেলেন সুরভী

প্রকাশের সময়ঃ ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬