ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মাটিভর্তি ট্টাক্টরসহ এক্সাভেটর মেশিন ফেলে পালালো ভূমিদস্যুরা

চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং ও হোসেন ডাইং এলাকায় পাহাড় ও ফসলী জমির কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ এক্সাভেটর মেশিন জব্দ করেছে প্রশাসন। সোমবার (০৫ জানুয়ারী) দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
জানা যায়, গত প্রায় ২০ দিন ধরে বাবু ডাইং এলাকায় থাকা প্রাকৃতিক টিলা ও পাহাড় কাটছিল নয়াগোলা এলাকার স্থানীয় ভূমিদস্যু ফারুক হোসেন। পাশাপাশি হোসেন ডাইং এলাকায় ফসলী জমির টপ সয়েল বা উপরিভাগ কাটছিল তারা। এনিয়ে অভিযোগ পাওয়ার পর অভিযানে যায় স্থানীয় প্রশাসন। এসময় মাটিভর্তি গাড়ি ও এক্সাভেটর মেশিন ফেলে পালিয়ে যায় ভূমিদস্যুরা। পরে এসব গাড়ি ও মেশিন জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ মুঠোফোনে সময় সংবাদকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় জড়িতরা পালিয়ে যায়। পরে মাটিভর্তি ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন জব্দ করে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মাটিভর্তি ট্টাক্টরসহ এক্সাভেটর মেশিন ফেলে পালালো ভূমিদস্যুরা

প্রকাশের সময়ঃ ০৯:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬