ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সাবেক ছাত্রদলের সহসভাপতি মাহমুদ হাসান শিশিলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, সহসভাপতি আসলাম সরকার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আকবর আলী জ্যাকি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর হক হিমেল, নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাহমুদ হাসান লিমন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুল হক কোচি, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেনসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন জিয়া পরিবারের সকল সদস্যকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা রেজাউল করিম। দোয়া শেষে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

প্রকাশের সময়ঃ ০১:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬