ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নাটোরে ভেজাল গুড় কারখানায় অভিযান-৫০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার আব্দুলপুর ও নাগদাহ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার আব্দুলপুর ও নাগদাহ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাগদাহ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জামাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় দায়ী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধ আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয় এবং ভেজাল গুড় উৎপাদনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে ৩০ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি, ভারত থেকে আমদানীকৃত গোখাদ্য এবং আখ মাড়াইয়ের কল-কাসারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব উপকরণ ব্যবহার করে তৈরি গুড় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেন বলেন, “ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে যারা সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

অভিযানে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (কৃষি) আশরাফ হোসেন, জিএম (প্রশাসন) আনিসুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভেজাল খাদ্য শুধু আইন লঙ্ঘন নয়, এটি সমাজের জন্য এক নীরব ঘাতক। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান আরও জোরদার করার পাশাপাশি ভেজালবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাটোরে ভেজাল গুড় কারখানায় অভিযান-৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬