ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রায়পুরে তিনটি শ্যালো পাম্প জব্দ, দেড় লাখ টাকা জরিমানা!

ছবিঃ দৈনিক অধিকার

লক্ষ্মীপুরের রায়পুরে  অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫জানুয়ারী)বিকেলে উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয় ।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশ।

এসময়, বিনা অনুমতিতে কৃষিজমির টপ সয়েল কর্তনের অপরাধে একজন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে টপ সয়েল কর্তনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
‎
‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন,“জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
‎
‎স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রায়পুরে তিনটি শ্যালো পাম্প জব্দ, দেড় লাখ টাকা জরিমানা!

প্রকাশের সময়ঃ ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬