ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নাটোরে নামী ব্র্যান্ডের সাইনবোর্ডে নন-ব্র্যান্ড জুতো

নাটোর শহরের বিভিন্ন এলাকায় নামী ব্র্যান্ডের সাইনবোর্ড ব্যবহার করে নন-ব্র্যান্ড ও নিম্নমানের জুতো উচ্চ মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে।

নাটোর শহরের বিভিন্ন এলাকায় নামী ব্র্যান্ডের সাইনবোর্ড ব্যবহার করে নন-ব্র্যান্ড ও নিম্নমানের জুতো উচ্চ মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে ‘এক দরে জুতো বিক্রি’ নামের দোকানগুলোতে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি এমন প্রতারণার শিকার হয়েছেন নাটোর শহরের বাসিন্দা আলমগীর হোসেন। তিনি জানান, শহরের নিচাবাজার এলাকার সায়াবানি হল রোডে অবস্থিত একটি জুতোর দোকানে ঝুলানো ‘আফজাল সুজ’ ব্র্যান্ডের সাইনবোর্ড দেখে তিনি সেখানে প্রবেশ করেন। তবে দোকানের ভেতরে পরিবেশক হিসেবে ‘জাহিন সুজ’ লেখা থাকলেও বিক্রিত জুতোর মান ছিল অত্যন্ত নিম্নমানের।

ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, তিনি ওই দোকান থেকে এক দরে ১ হাজার ২০০ টাকা মূল্যে এক জোড়া জুতো কিনেছিলেন। কিন্তু ব্যবহারের মাত্র একদিনের মধ্যেই জুতোটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়। পরে জুতোটি নিয়ে দোকানে গেলে কর্তৃপক্ষ দায় স্বীকার না করে জানায়, পণ্যটির কোনো গ্যারান্টি নেই।

এ বিষয়ে আলমগীর হোসেন অভিযোগ করে বলেন,
“নামি ব্র্যান্ডের সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে। এক দরে জুতো বিক্রির কথা বলে নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করা হচ্ছে, যা সরাসরি প্রতারণা।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ভুয়া ব্র্যান্ডিং ও ক্রেতা প্রতারণা বন্ধে প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত নজরদারি জরুরি। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নাটোরে নামী ব্র্যান্ডের সাইনবোর্ডে নন-ব্র্যান্ড জুতো

প্রকাশের সময়ঃ ০১:০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬