ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের সম্ভাবনা

সংগৃহীত ছবি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা জানান, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ টিম এ কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, “সব কাজ শেষ হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আজ (রবিবার) ফল প্রকাশ করা হতে পারে। কোনো কারণে আজ প্রকাশ সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।”

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে। বিশেষজ্ঞ টিম ফল প্রস্তুতের কাজ করছে। প্রস্তুতি শেষ হলে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ফলাফল প্রকাশ করা হবে।”

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের সম্ভাবনা

প্রকাশের সময়ঃ ০৩:০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬