ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি-৭৯

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামের রোগীদের সেবায় স্বাস্থ্যকর্মীরা।ফাইল ছবি

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগীর চাপ ক্রমেই বাড়ছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) হাসপাতাল সূত্রে জানা যায়, আগের দিন চিকিৎসাধীন ছিলেন ৪৫ জন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৭৯ জন রোগী।
হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ জানায়, শীত মৌসুম শেষে আবহাওয়ার পরিবর্তন, বিশুদ্ধ পানির অভাব এবং অপরিচ্ছন্ন খাবার গ্রহণের কারণে ডায়রিয়ার ঝুঁকি বাড়ছে। শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি, তবে বিভিন্ন বয়সী মানুষও আক্রান্ত হচ্ছেন।
এ বিষয়ে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ আব্দুস সামাদ বলেন,
“ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানি পান না করা, রাস্তার খোলা খাবার খাওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার কারণে রোগের প্রকোপ বাড়ছে। আমরা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করেছি। রোগীরা সময়মতো হাসপাতালে এলে জটিলতা এড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন, “ডায়রিয়া হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ঘরে ঘরে ওআরএস ব্যবহারে সচেতন হতে হবে।”
স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ জনগণকে সব সময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করা, হাত পরিষ্কার রাখা এবং খাবার ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি-৭৯

প্রকাশের সময়ঃ ০১:৪৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬