ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে বাসে ছিনতাই চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৩

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে বাসটি থামলে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে উঠে পড়ে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়।

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংকিং ও পরিচয়পত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রেজাউল হক (৩৫) ঢাকার একটি টেক্সটাইল মিলের সুতা সরবরাহকারী হিসেবে কর্মরত। তিনি গত ১৩ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রামীণ ট্রাভেলসের একটি বাসে করে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

১৪ জানুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে বাসটি থামলে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে বাসে ওঠে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অভিযানে একটি ধারালো হাসুয়া, একটি লাঠি, একটি ভ্যানিটি ব্যাগ, ব্যবহৃত পোশাকসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১১ প্রো (আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা), একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একাধিক ব্যাংকের চেক বই, ৮টি ভিসা কার্ড, ১টি ক্রেডিট কার্ড, ২টি প্রাইওরিটি পাস কার্ড, ১টি মোবাইল ইন্স্যুরেন্স কার্ড, নগদ ১২ হাজার টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. এনামুল হক (৪৬), মো. রুকন (৩৮) ও মো. আওয়াল (৪০)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে বাসে ছিনতাই চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৩

প্রকাশের সময়ঃ ০২:১৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬