ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ৩ জুলাই দেশে আরও ১১ শিশুর মৃত্যু, বাড়ছে হাম আতঙ্ক চালককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকারের অঙ্গীকার- প্রধানমন্ত্রী শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রায়পুরে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, এক আরোহীর পা বিচ্ছিন্ন

লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ  দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক যুবকের একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর আরোহী গুরুতর আহত হন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্মানাধীন মডেল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর অতিরিক্ত গতিতে আসা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন হলেন রায়পুর উপজেলার ৪ নম্বর চর আবাবিল ইউনিয়নের পালোয়ান বাড়ির বাসিন্দা সালাউদ্দিনের ছেলে তাহসিন (২২)। তিনি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সন্তান। দুর্ঘটনার পর তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। অপর আহত আরোহীর নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নন্দীঘাট মডেল মসজিদের সামনের সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর সংস্কার না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ৩ জুলাই

রায়পুরে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, এক আরোহীর পা বিচ্ছিন্ন

প্রকাশের সময়ঃ ০৫:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬