ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৪

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় জাতীয় নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মো. শাহজাহান এবং জামায়াতে ইসলামীর কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও অর্থ সম্পাদক সোহাগ হোসেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা আলাদাভাবে নির্বাচনী ফেস্টুন লাগাচ্ছিলেন। এ সময় ফেস্টুন লাগানো নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

আহত জামায়াত কর্মী ফিরোজ আলম অভিযোগ করে বলেন, তারা ফেস্টুন লাগাতে গেলে বিএনপি কর্মীরা বাধা দেন এবং পরে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে বিএনপি নেতা হাছিবুর রহমান বলেন, জামায়াত কর্মীরা তাদের বাড়ির সামনে ফেস্টুন লাগাতে গেলে অনুরোধ করা সত্ত্বেও না মানায় সংঘর্ষের সূত্রপাত হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও গত ১৫ জানুয়ারি একই এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৪

প্রকাশের সময়ঃ ০১:০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬