ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

জামায়াতে যোগ দিলেন শিবগঞ্জে বিএনপির ২২ নেতাকর্মী

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের টিকরী বাজারে আয়োজিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনি পথসভায় তারা দলটিতে যোগ দেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনের মোবারকপুর ইউনিয়নে বিএনপির ২২ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের টিকরী বাজারে আয়োজিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনি পথসভায় তারা দলটিতে যুক্ত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে ড. কেরামত আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। জামায়াতে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের সচেতন থাকতে হবে, যাতে কোনো ধরনের অর্থ বা প্রভাব খাটিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করা না যায়। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি থেকে যোগদানকারী কর্মী সহবুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যারা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং কোনো ধরনের অর্থ বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না।

অনুষ্ঠানে জানানো হয়, মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন—
১ নম্বর ওয়ার্ড: আব্দুস সাত্তার, জীবন চৌধুরী, আব্দুর রাজ্জাক; ২ নম্বর ওয়ার্ড: মো. এলিম, আব্দুল মালেক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. হাবিবুর রহমান; ৩ নম্বর ওয়ার্ড: মো. ইয়াসিন আলী, সদরুল ইসলাম, শামসুল হক; ৫ নম্বর ওয়ার্ড: সহবুল ইসলাম, আব্দুল হাকিম; ৬ নম্বর ওয়ার্ড: আলাউদ্দিন মাহিদুর রহমান, হারুন অর রশিদ;৮ নম্বর ওয়ার্ড: লাইসেন আলী, মনিরুল ইসলাম, আব্দুল হামিদ, দেলোয়ার;
৯ নম্বর ওয়ার্ড: জামান আলী, মনিরুল ইসলাম, আব্দুস সালাম।

স্থানীয় জামায়াত নেতারা জানান, যোগদানকারীরা সবাই আগে ইউনিয়ন বিএনপির সক্রিয় ও গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন। তাদের দলভুক্তি আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর সাংগঠনিক সক্ষমতা আরও বাড়াবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

জামায়াতে যোগ দিলেন শিবগঞ্জে বিএনপির ২২ নেতাকর্মী

প্রকাশের সময়ঃ ০১:২০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬