ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রংপুর মহাসড়কে বাস–ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রংপুরের পীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ ফিলিং স্টেশন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে রংপুরমুখী আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের মুহূর্তে পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায়।

বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে মুন্নি আখতার রহিমা (৩০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুর রাজ্জাক (৫০)কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ নিহতদের মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রংপুর মহাসড়কে বাস–ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

প্রকাশের সময়ঃ ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬