ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বিরতি কাটিয়ে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে ফিরছেন শাকিলা পারভীন

  • বিনোদন ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৪ Time View

‘আমরা ভাইরাল’ ধারাবাহিক নাটকে ‘বহ্নি’ চরিত্রে অভিনয় করেছেন শাকিলা পারভীন। সংগৃহীত ছবি

আট বছর আগে মাহদী সুলতানের তুমুল জনপ্রিয় ‘তোর মন পাড়ায়’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকদের নজরে আসেন মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। এরপর একাধিক নাটক ও সিনেমায় নিজের অবস্থান তৈরি করলেও বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান তিনি। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি নতুন ধারাবাহিক নাটক দিয়ে দর্শকদের সামনে ফিরছেন এই অভিনেত্রী।

আল আমিন স্বপনের রচনায় নির্মিত ৫২ পর্বের এই ধারাবাহিকে শাকিলা পারভীন অভিনয় করেছেন ‘বহ্নি’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে নাটকটির পর্ব প্রকাশ শুরু হবে।

নতুন এই কাজ ও চরিত্র নিয়ে শাকিলা পারভীন বলেন, এর আগেও তিনি পরিচালক সাজিন আহমেদ বাবুর সঙ্গে কাজ করেছেন, তবে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে অভিনয় করে তিনি বিশেষভাবে তৃপ্ত। তিনি জানান, বহ্নি চরিত্রটি বেশ আকর্ষণীয় এবং তা দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী। এমন একটি সুন্দর চরিত্রে কাজের সুযোগ দেওয়ার জন্য তিনি পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, ৫২ পর্বের এই ধারাবাহিকটি দর্শকদের ভালো লাগবে।

পরিচালক সাজিন আহমেদ বাবু জানান, বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার বিভিন্ন দিক হাস্যরসের মাধ্যমে এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এই ধারাবাহিকে শাকিলা পারভীনের সঙ্গে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হোরায়রা তানভীর, মৌসুমী হামিদ, নাজনীন চুমকী এবং ফারজানা চুমকীর মতো অভিনয়শিল্পীরা। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন মশিউর রহমান, আর আবহ সংগীত পরিচালনা করেছেন আপেল মাহমুদ এমিল।

উল্লেখ্য, শাকিলা পারভীন অভিনীত সর্বশেষ আলোচিত কাজ ছিল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকে, যেখানে তার অভিনয় দর্শকদের কাছ থেকে বিশেষ প্রশংসা পায়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বিরতি কাটিয়ে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে ফিরছেন শাকিলা পারভীন

প্রকাশের সময়ঃ ১২:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬