ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রস্তুতি সম্পন্ন, ৫১৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ ০২:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯৫ Time View

বুধবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলায় নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেও ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলার তিন আসনের ৫১৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার মোট ৫১৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার সব কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। জেলার কেন্দ্রগুলোতে ও আশপাশে ১৫ প্লাটুন বিজিবি, ১৭টি সেনাবাহিনী দল, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। এছাড়া নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ১ হাজার ৭২ জন পুলিশ সদস্য ও প্রায় ৭ হাজার আনসার সদস্য।

তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা

জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, মোমবাতি, ছড়ি ও হাতপাখা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ২১৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৫ জন। এখানে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৯টি কেন্দ্র এবং ৯৩৬টি ভোটকক্ষ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, হাতপাখা ও কাস্তে প্রতীকের প্রার্থীরা লড়ছেন।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৪২ জন, মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৯২৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। এখানে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১৮৪টি কেন্দ্র ও ৮৭৭টি ভোটকক্ষ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা, ট্রাক, হাতপাখা ও তারা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩০ হাজার ১১৫ জন এবং মহিলা ২ লাখ ৩০ হাজার ৬৯০ জন। এখানে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১৭২টি কেন্দ্র এবং ৯২৮টি ভোটকক্ষ রয়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন।

প্রশাসনের প্রত্যাশা

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বুধবার দুপুরে জানান, তিনটি সংসদীয় আসনে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

এখন অপেক্ষা ভোটারদের অংশগ্রহণের—যাদের ভোটেই নির্ধারিত হবে জেলার আগামী দিনের জনপ্রতিনিধি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রস্তুতি সম্পন্ন, ৫১৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ

প্রকাশের সময়ঃ ০২:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬