ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন—আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশু।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে দূর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। এতে দুই আনসার সদস্য আহত হন। এ সময় ভোটারের সঙ্গে আসা এক শিশুও আহত হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও দীর্ঘ লাইনেরও দেখা মিলেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও ভোট দিতে দেখা গেছে।

নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রগুলোতে সারারাত নিরাপত্তায় নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এবার ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ২০ জন নারী এবং ২৫৩ জন পুরুষ। দলীয় প্রার্থীর মধ্যে ৬৩ জন নারী ও ১,৬৯২ জন পুরুষ রয়েছেন। মোট নারী প্রার্থী ৮৩ জন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

প্রকাশের সময়ঃ ১১:১৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬