ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীতে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

রাজশাহী-৪ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।

তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

প্রকাশের সময়ঃ ০২:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬