
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেদুর রহমান,নাটোর 

















