ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

তারেক রহমান বগুড়ায় বিপুল ভোটে জয়ী, অন্য ৬ আসনেও বিএনপির জয়

বিএনপির দলীয় মনোগ্রাম ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫০৭ ভোট। এ আসনের ১৫০টি কেন্দ্রের সবগুলোতেই তারেক রহমান এগিয়ে ছিলেন। সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন এবং ভোটদানের হার ছিল ৭১.৩৪ শতাংশ।

এদিকে বগুড়ার বাকি আসনগুলোতেও বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ)
মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহাদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯২ হাজার ৪৩৩ ভোট।

বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাচিয়া)
আব্দুল মোহিত তালুকদার ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৯ হাজার ১৩৭ ভোট।

বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম)
মোশারফ হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ড. মোস্তফা ফয়সাল দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।

বগুড়া-৫ (শেরপুর–ধুনট)
গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৫ হাজার ৩৫৯ ভোট।

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর)
মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা)
এ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক বিএনপি প্রার্থীদের বিজয়ের বিষয়টি বেসরকারিভাবে নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

তারেক রহমান বগুড়ায় বিপুল ভোটে জয়ী, অন্য ৬ আসনেও বিএনপির জয়

প্রকাশের সময়ঃ ০২:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬