ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর কাছে জামানত হারালেন ৩ প্রার্থী

তাহসিনা রুশদীর লুনা।সংগৃহীত ছবি।

সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। পাঁচ প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে শুরু থেকেই তিনি আলোচনায় ছিলেন।

ভোট গণনা শেষে প্রকাশিত বেসরকারি ফল অনুযায়ী, লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। ফলে দুজনের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজার ভোটে।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট, গণফোরামের অ্যাডভোকেট মুজিবুল হক (উদীয়মান সূর্য) পেয়েছেন ৬৬৮ ভোট এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙল) পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট।

নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১/৮) অর্জন করতে হয়। সংশ্লিষ্ট তিন প্রার্থী সেই ন্যূনতম ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরওয়ার আলম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এবারের ফলাফল আসনটির সাম্প্রতিক নির্বাচনি ইতিহাসে বড় ব্যবধানের একটি নজির হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর কাছে জামানত হারালেন ৩ প্রার্থী

প্রকাশের সময়ঃ ১২:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬