ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রাজশাহীতে পরিবহন সদস্যের পরিবারে ২ লাখ টাকার মরণোত্তর সহায়তা

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে এক সদস্যের পরিবারের হাতে ২ লাখ টাকার মরণোত্তর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন দেশকে নতুন প্রত্যাশার দিকে এগিয়ে নিয়েছে। তারা তারেক রহমানের দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা উল্লেখ করে পরিবহন সংশ্লিষ্টদেরও সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান।

এসময় পরিবহন নেতারা রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর বিভিন্ন অবদানের কথা তুলে ধরে মহানগর বিএনপির নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে রাজশাহী পরিবহন মালিক সমিতির সদস্য হালিম উদ্দীনের পরিবারের হাতে ২ লাখ টাকার মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো সদস্যের মৃত্যু হলে পরিবারের আবেদনের ভিত্তিতে ৪০ দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল ইসলাম হেলাল ভবিষ্যতে এই অনুদানের পরিমাণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার ঘোষণা দেন। উপস্থিত সদস্যরা তা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানালে বিষয়টি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রাজশাহীতে পরিবহন সদস্যের পরিবারে ২ লাখ টাকার মরণোত্তর সহায়তা

প্রকাশের সময়ঃ ০৭:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬