ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বরিশালে মন্ত্রিত্বের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকা থেকে মিছিলটি বের হয়।

বরিশাল-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টিল ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা তাকে মন্ত্রী করার দাবিতে স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অ্যাড. জয়নুল আবেদীন বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত বলে তারা মত দেন।

বক্তারা আরও উল্লেখ করেন, গত দেড় দশকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় আইনি সহায়তা প্রদান করেছেন অ্যাড. জয়নুল আবেদীন। মরহুম বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের মামলাতেও তিনি আইনগত লড়াইয়ে যুক্ত ছিলেন। এ প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ থেকে দাবি পূরণ না হলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম হোসেন, মাধবপাশা বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত ও যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরানসহ অন্যান্য নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

বরিশালে মন্ত্রিত্বের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

প্রকাশের সময়ঃ ০৮:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬