ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

গৌরনদীতে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

গৌরনদীর নাঠৈ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে কারাদন্ড।

বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নাঠৈ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় শিক্ষার্থীদের হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে নাঠৈ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় এক যুবকের আচরণ নিয়ে শিক্ষার্থী ও বিদ্যালয় সংশ্লিষ্টদের অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগ রয়েছে, ওই যুবক ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন, কয়েকজন ছাত্রের সঙ্গে অপরাধমূলকভাবে বলপ্রয়োগ করেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

অভিযোগের পর ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় বিচারিক কার্যক্রম শেষে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

গৌরনদীতে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০৮:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬