ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন এমপি তাহসিনা

তাহসিনা রুশদীর লুনা।সংগৃহীত ছবি।

পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফার মৌসুমে পরিণত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ব্যবসায়ীদের প্রতি এ অনুরোধ জানান।

ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ মাস আত্মশুদ্ধি ও সংযমের। আত্মশুদ্ধির চেতনা ধারণ করা গেলে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। তবে রমজান ঘিরে কিছু ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা দেখা যায় উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বাজার ব্যবস্থায় অনিয়ম বা সিন্ডিকেটের প্রভাব থাকলে তা ভেঙে দেওয়ার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষুদ্র থেকে বড়—সব ধরনের ব্যবসায়ীর ক্ষেত্রেই সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্রেতা-বিক্রেতার স্বার্থ রক্ষায় কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়ে পরামর্শ ও অভিযোগ জানাতে সরকার প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

রমজান মাসে ইফতার, তারাবি ও সাহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধন প্রত্যেকের নৈতিক দায়িত্ব। অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহার কমানোকে তিনি সচেতনতার অংশ হিসেবে তুলে ধরেন।

সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের প্রতি কৃচ্ছ্রসাধনের আহ্বান জানানোর পাশাপাশি সরকারদলীয় প্রতিনিধিদের জন্যও উদাহরণ স্থাপনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য ট্যাক্সমুক্ত গাড়ি আমদানি বা প্লট সুবিধা নেবেন না। রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভাষণে উল্লেখ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন এমপি তাহসিনা

প্রকাশের সময়ঃ ০২:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬