ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আসামি ধরতে গিয়ে হামলায় ছয় পুলিশ সদস্য আহত

সংগৃহীত ছবি।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় আসমা বেগম (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। আসমা বেগম একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযানের সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে বাধা দেন। বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীর, এএসআই সাইফুল এবং এএসআই নিজাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আসমাকে আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে থানা অবরুদ্ধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে সদস্যদের উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় আসমাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আলাউদ্দিন মিয়া বলেন, ‘পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আসামি ধরতে গিয়ে হামলায় ছয় পুলিশ সদস্য আহত

প্রকাশের সময়ঃ ০২:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬